লন্ডনে হামলার পরিকল্পনা ছিল মস্কোর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে পারমাণবিক বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল রাশিয়া। ব্রিটিশ পারমাণবিক বোমা বিশেষজ্ঞ এ বিষয়ে যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভ থেকে প্রকাশিত ওই বিশেষজ্ঞের হাতে লেখা একটি চিঠি থেকে বিষয়টি জানাজানি হয়। খবর দ্য ইনডিপেনডেন্টের।
উইলিয়াম পেনি নামের ওই ব্রিটিশ বোমা বিশেষজ্ঞ ১৯৯১ সালের মারা যান। ব্রিটিশ দৈনিক ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানায়, পেনি হাতে লেখা চিঠির মাধ্যমে যুক্তরাজ্যের তৎকালীন অ্যাটমিক এনার্জি কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডউইন প্লাউডিনকে ১৯৫৪ সালে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক বোমা হামলার বিষয়টি জানিয়েছিলেন।