লন্ডনে ২৭ তলা ভবনে ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য লন্ডনে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। তারা জানায়, দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। ছবি: রয়টার্স
মধ্য লন্ডনে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। তারা জানায়, দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে পশ্চিম লন্ডনের লাটিমার রোডে ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ ওই ভবনে আটকা পড়েছেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করছেন।

লন্ডন পুলিশ বলছে, এই ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। ভবনে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এই ভবনটি ১৯৭৪ সালে তৈরি। ছবি: রয়টার্স
এই ভবনটি ১৯৭৪ সালে তৈরি। ছবি: রয়টার্স

লন্ডন ফায়ার সার্ভিস এক টুইট বার্তায় বলেছে, ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। তারপর তা ২৭ তলা পর্যন্ত ছড়িয়ে গেছে। আগুন নেভাতে এখন পর্যন্ত ৪০টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা বিবিসির সাংবাদিক অ্যান্ডি মুর বলেন, ভবনটির চারপাশ দিয়েই আগুন জ্বলছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। চারদিকে ছাই উড়ছে। বিস্ফোরণের শব্দ হচ্ছে।