লন্ডনের হিথ্রোতে অচলাবস্থার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে অবসরভাতা নিয়ে আগামী বুধবার ধর্মঘটে যাচ্ছেন অভিবাসন কর্মকর্তারা। এতে আগামী সপ্তাহে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাত্রীদের ১২ ঘণ্টা পর্যন্ত বিলম্বের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ।হিথ্রো বিমানবন্দরের প্রধান পরিচালন কর্মকর্তা নরম্যান বোইভিন বলেন, বিমানবন্দরে ‘অচলাবস্থা’ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।সরকারি খাতের কর্মীদের ডাকা ধর্মঘটের প্রভাব কমানোর চেষ্টায় বিমান সংস্থা ও ইউকে বর্ডার এজেন্সির সঙ্গে আলোচনা করছে হিথ্রো বিমানবন্দরের পরিচালনাকারী কর্তৃপক্ষ।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেডিভ ক্যামেরন বলেছেন, বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর ধর্মঘটের প্রভাব পড়বে। তবে সীমান্ত থাকবে সুরক্ষিত। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, বন্দর ও বিমানবন্দরে লম্বা লাইন তৈরি হতে পারে এবং লোকজনকে সীমান্তে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।বিমান সংস্থাগুলোর কাছে লেখা চিঠিতে বোইভিন বলেন, ইমিগ্রেশনে খুব সম্ভবত এত বেশি বিলম্ব হবে যে যাত্রীদের হয়তো নিরাপদে টার্মিনালে জায়গা দেওয়া সম্ভব হবে না। যাত্রীরা যে বিমানে এসেছে, তাদের হয়তো সেখানেই অপেক্ষা করতে হতে পারে। তিনি বলেন, বিমানবন্দরে বেশি বিমান রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকা, ব্যাপক হারে ফ্লাইট বাতিল—এসব কারণে সেখানে ‘অচলাবস্থা’ দেখা দিতে পারে। বিবিসি।