লস্কর-ই-তাইয়েবার সন্ত্রাসী টুন্ডা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের গুরুত্বপূর্ণ সহযোগী লস্কর-ই-তাইয়েবার আবদুল করিম টুন্ডাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের একটি বিশেষ দল। মনে করা হচ্ছে, এর ফলে দাউদ ইব্রাহিমের ব্যাপারে খবর পাওয়া যাবে।গত শুক্রবার রাতে গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টুন্ডাকে। তিনি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি ২০০৫ সালে কেনিয়াতে গ্রেপ্তার হলেও পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। ভারতে ৪০টিরও বেশি সন্ত্রাসী হামলায় কথিত সংশ্লিষ্টতার জন্য তিনি ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী হিসেবে বিবেচিত। ভারতের ২০ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।