লাকড়ি কুড়াতে গিয়ে বিস্ফোরণে ১০ আফগান শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের চাপারহার এলাকায় গতকাল সোমবার বিস্ফোরণে ১০ মেয়েশিশু নিহত হয়েছে। তারা ওই এলাকায় জ্বালানির লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল। শিশুদের বয়স ৯ থেকে ১১ বছর।ঠিক কী কারণে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে তালেবান জঙ্গিদের পেতে রাখা বোমা নাকি ভূমিমাইন বিস্ফোরণে এ নিহতের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদজাই আবদুলজাই বলেন, ‘ওই বিস্ফোরণে ১০ মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। কিন্তু আমরা জানি না, তালেবান জঙ্গিরা ওখানে বোমা পেতে রেখেছিল কি না।’আহমাদজাই বলেন, শিশুরা রান্নার লাকড়ি সংগ্রহ করার সময় একজনের কুড়ালের আঘাতে ভূমিতে পুঁতে রাখা বিস্ফোরকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এদিকে কাবুলে বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এএফপি।