লাদেন অনুসন্ধানী মুক্ত হয়েদেশে ফিরলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের চিত্রল এলাকা থেকে আটক মার্কিন নাগরিক গ্যারি ব্রুকস ফকনারকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। গত বুধবার রাতে তিনি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।পাকিস্তান কর্তৃপক্ষ স্বাস্থ্যগত কারণে গ্যারিকে ছেড়ে দেয়। তিনি কিডনি জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। গত ১৩ জুন গ্যারিকে চিত্রল এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্যারি জানান, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে ধরতেই তিনি ওই অঞ্চলে যান। পিটিআই অনলাইন।