লাদেন হত্যা অভিযানের কাহিনিনিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন হলিউডের অস্কারজয়ী পরিচালক ক্যাথরিন বিগেলো। ভারতের চণ্ডীগড়ে চলচ্চিত্রটির শুটিং চলছে। ওসামাকে হত্যার জন্য পরিচালিত মার্কিন বাহিনীর অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এ কারণে ক্যাথরিন ৮-১০ দিন ধরে চণ্ডীগড়ে অবস্থান করছেন। গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী ওসামাকে হত্যা করে। এর পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তাই ক্যাথরিনের পক্ষে পাকিস্তানে শুটিং করা সম্ভব হচ্ছে না। পরিচালক ক্যাথরিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স আশা করছে, চলতি বছরের অক্টোবরের মধ্যেই চলচ্চিত্রটি মুক্তি পাবে। বিবিসি।