লাদেনকে হত্যার কাজটি ছিল ‘সবচেয়ে সহজ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা ও হত্যায় তিনটি ধাপে কাজ করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ওসামাকে হত্যার ধাপটি ‘সবচেয়ে সহজ’ ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন।ওসামাকে হত্যার অভিযানের দায়িত্বপ্রাপ্ত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে পুরো অভিযান তত্ত্বাবধান করেন ম্যাকভারেন। গত বছরের ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে মার্কিন বাহিনী।ম্যাকরাভেন গত বুধবার কলোরাডো অঙ্গরাজ্যে অ্যাসপেন সিকিউরিটি ফোরামে বলেন, ‘ওসামাকে হত্যার তিনটি ধাপের দুটি ধাপেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সামরিক অভিযানের ধাপে ছিলাম আমরা। এই ধাপটিই ছিল সবচেয়ে সহজ।’ এএফপি।