লাদেনপুত্রকে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে ওমরকে গতকাল শনিবার মিসরে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর নাম কর্তৃপক্ষের কালো তালিকায় ছিল। তবে কেন ওই তালিকায় নাম উঠেছে, তা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়নি। লাদেনের চতুর্থ ছেলে ৩৪ বছর বয়সী ওমর কাতারের রাজধানী দোহা থেকে মিসরে যেতে চেয়েছিলেন। সঙ্গে তাঁর ব্রিটিশ স্ত্রীও ছিলেন। এর আগে কায়রো বিমানবন্দর থেকেই তাঁদের তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ২০০৮ সালেও তাঁদের মিসরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।
রয়টার্স