লাদেনের পরিবারকে বহিষ্কার করলপাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পরিবারের সদস্যদের গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তান থেকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়েছে। লাদেনের তিন বিধবা স্ত্রী, আট সন্তান ও এক নাতিসহ পরিবারের ১২ থেকে ১৪ জন সদস্যকে সে দেশে পাঠানো হয়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বৃহস্পতিবার গভীর রাতে একটি মিনিবাসে করে লাদেনের পরিবারের সদস্যদের ইসলামাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে তাদের সৌদি আরবে পাঠানো হয়। অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ ও বসবাসের জন্য ৪৫ দিনের আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার পরে গত সপ্তাহেই লাদেনের পরিবারের সদস্যদের সৌদি আরবে পাঠানোর কথা ছিল। কিন্তু আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের সৌদি আরবে পাঠাতে দেরি হলো। এএফপি।