লাদেনের মৃত্যুতে কারও স্বস্তি, কারও বা ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনাকে ‘ন্যায়বিচার’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার হোয়াইট হাউসে লাদেন নিহত হওয়ার কথা ঘোষণা করার সময় তিনি এই ঘটনাকে ন্যাটোর মিত্রদের নিরাপত্তার ক্ষেত্রে একটি ‘তাৎপর্যপূর্ণ সাফল্য’ বলে উল্লেখ করেন।ওবামা ছাড়াও লাদেনের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ স্বস্তি প্রকাশ করেন, কেউ বা ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হারমান ভ্যান রম্পাই ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসোর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকে সন্ত্রাসমুক্ত করার লড়াইয়ে লাদেনকে হত্যা করার ঘটনা একটি বড় ধরনের সাফল্য।’ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘সফল অভিযান পরিচালনার জন্য আমি প্রেসিডেন্ট ওবামা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানাচ্ছি। এ ঘটনা সারা বিশ্বের মানুষের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে।’পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ‘কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালাতে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেব না।’ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, লাদেনের মৃত্যুর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের ঐতিহাসিক পরাজয় হয়েছে। তবে এখানেই আল-কায়েদার বিরুদ্ধে লড়াই শেষ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, যারা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, কালবিলম্ব না করে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেসব দেশ সন্ত্রাসী হামলার শিকার, তাদের ঐক্যবদ্ধ হতে হবে।রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সাফল্যকে ক্রেমলিন স্বাগত জানায়। যেসব দেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রথম মোকাবিলা করেছে, রাশিয়া এর অন্যতম।জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘শান্তির সপক্ষে লড়ে যাওয়া বাহিনীর বিজয় অর্জিত হয়েছে। তবে এখনই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পরাজয় হয়েছে, এমনটি ভাবার সময় এখনো আসেনি। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’লাদেনের মৃত্যুতে খ্রিস্টানদের উল্লাস না করার আহ্বান জানিয়ে ভ্যাটিকান বলেছে, অসংখ্য মানুষকে হত্যা এবং ঘৃণা ছড়াতে ধর্মকে বাধ্য করায় সৃষ্টিকর্তার কাছে লাদেনকে জবাবদিহি করতে হবে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। এতে ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিজয় প্রতিধ্বনিত হয়েছে।’অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, ‘লাদেনের মৃত্যুর ঘটনাকে আমি স্বাগত জানাই। তবে আল-কায়েদা এখনো ধ্বংস হয়নি। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে।’নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বলেন, লাদেনের সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় যেসব পরিবার প্রিয় মানুষদের হারিয়েছে, তারা মনে করতে পারে যে লাদেনের মৃত্যুতে ন্যায়বিচার অর্জিত হয়েছে। তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিকসহ হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য লাদেন দায়ী।জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেয়াকি মাতসুমোতো বলেন, ‘লাদেনের মৃত্যুতে সন্তাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’ এ ছাড়া আল-কায়েদার সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানোর ব্যাপারে তিনি গুরুত্বারোপও করেন।ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংকো ফ্রাত্তানি বলেন, এটি মন্দের বিরুদ্ধে শুভ আর নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায়বিচারের বিজয়। এটি স্বাধীন বিশ্ব ও গণতন্ত্রের বিজয়।গাজায় হামাস সরকারের প্রধান ইসমাইল হানিয়া ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা যেকোনো জিহাদি যোদ্ধা বা মুসলিম বীর ও আরব ব্যক্তির হত্যার ঘটনার নিন্দা জানাই। আল্লাহ তাঁকে ক্ষমা করুন।’এ ছাড়া আফগানিস্তান, হংকং, কেনিয়া, ইয়েমেনসহ কয়েকটি দেশ লাদেনের মৃত্যুতে পৃথক বিবৃতিতে নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছে। এএফপি ও রয়টার্স।