প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম জনসমক্ষে আসছেন লাদেনের হত্যাকারী। আগামী মাসে যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত হবে এমন একটি তথ্যচিত্রে লাদেনের হত্যাকারী যুক্তরাষ্ট্রের ‘নেভি সিল’ নামক বিশেষ বাহিনীর এক সদস্যের সাক্ষাৎকার দিয়েছেন। দ্য ম্যান হু কিলড ওসামা বিন লাদেন নামক তথ্যচিত্রে নেভির ওই সদস্য লাদেনকে হত্যার সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দেবেন। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নেভি সিলের চালানো অভিযানে তিনি লাদেনকে গুলি করে হত্যা করেন। প্রেসটিভি