লাফনারকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডসকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত জারেড লাফনারকে গত সোমবার অ্যারিজোনার ফিনিক্সের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়। ওই হামলায় ছয় ব্যক্তি নিহত এবং ১২ জনেরও বেশি আহত হয়।গত শনিবারের ওই গুলিবর্ষণের ঘটনায় জারেড লাফনারের (২২) বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।মাথায় গুলিবিদ্ধ কংগ্রেস সদস্য গিফোর্ডসের অবস্থা এখনো আশঙ্কাজনক।গুলিবর্ষণে নিহত ব্যক্তিদের মধ্যে নয় বছরের একটি মেয়ে ও একজন ফেডারেল বিচারকও রয়েছেন।প্রশাসনিক কর্মকর্তারা জানান, গুলিবর্ষণের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ বুধবার অ্যারিজোনায় যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।কারাগারের পোশাক ও হাতকড়া পরিহিত লাফনারকে হেঁটে আদালতকক্ষে ঢুকতে দেখা যায়। ১৩ মিনিটের শুনানিতে তিনি সামান্যই কথা বলেছেন।লাফনার আদালতে নিজের পরিচয় নিশ্চিত করেন এবং তাঁর পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়। লাফনার বলেন, তিনি বুঝতে পারছেন, গত শনিবার অ্যারিজোনার টুসনে ফেডারেল বিচারক জন রোলকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। বিবিসি।