লালুকে দেখতে কারাগারে রাষ্ট্রপতির ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে গত সোমবার ঝাড়খন্ডের বীরসা মুণ্ডা কারাগারে যান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রধান ও ভারতের সাবেক রেলমন্ত্রী লালুর সঙ্গে প্রণবপুত্রের এই সাক্ষাৎকারের মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। কেউ কেউ মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনে লালুপ্রসাদকে পাশে পাওয়ার জন্যই কংগ্রেসের এই কৌশল। যদিও প্রণবপুত্র অভিজিৎ জানিয়ে দিয়েছেন, এই সাক্ষাৎ নেহাত সৌজন্যমূলক। রাষ্ট্রপতি নির্বাচনে লালুপ্রসাদ যাদব এবং তাঁর রাষ্ট্রীয় জনতা দল প্রণব মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল। সে জন্য কৃতজ্ঞতাবোধ থেকেই তিনি লালুর সঙ্গে দেখা করেছেন।