লালুর নতুন কয়েদি নম্বর ১৫২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে কারাগারে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এ কারণে তাঁর কয়েদি নম্বরও পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন তা ১৫২৮। প্রথমে দেওয়া হয়েছিল ৩৩১২ নম্বর।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড পেয়ে এখন ঝাড়খন্ডের রাজধানী রাঁচির বীরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে লালু।
শনিবার রাঁচির কারাগারের ভারপ্রাপ্ত সুপার বীরেন্দ্র সিং জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই লালু প্রসাদের নির্দিষ্ট কাজের কথা জানিয়ে দেওয়া হবে। এর আগে কারা কর্তৃপক্ষ বলেছে, কয়েদিদের রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষার কাজ দেওয়া হতে পারে লালুকে।