প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে জঙ্গিদের হাতে নিহত জার্মানির নাগরিক জুর্গেন কান্টনারের (৭০) লাশ উদ্ধার করেছে দেশটির সেনারা। দক্ষিণ ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়াফ গত অক্টোবরে জুর্গেন কান্টনারকে মালয়েশিয়ার কাছাকাছি একটি প্রমোদতরি থেকে অপহরণ করেছিল। মুক্তিপণ না দেওয়ায় গত সপ্তাহে তাঁকে শিরশ্ছেদ করে জঙ্গিরা। গতকাল সুলু দ্বীপ থেকে শিরশ্ছেদ করা লাশটি উদ্ধার করে সেনারা। জুর্গেন কান্টনারের হত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় জার্মানির সরকার এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপাইনের আবু সায়াফ মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তারা ফিলিপাইনের নাগরিক এবং অনেক বিদেশিকে অপহরণ করেছে।
বিবিসি