লাহোরে খ্রিষ্টান সম্প্রদায়ের ১০০ বাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের লাহোরে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্তত ১০০ বাড়িঘর পোড়ানো হয়েছে। ধর্মবিরোধী মন্তব্যের (ব্লাসফেমি) অভিযোগকে কেন্দ্র করে গত শনিবার ওই বাড়িঘর পোড়ানো হয়।অভিযোগ উঠেছে, মহানবী (সা.)-এর বিরুদ্ধে সাওয়ান মাসিহ নামের এক খ্রিষ্টান ব্যক্তি অবমাননাপূর্ণ মন্তব্য করেন। এতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং লাহোরের পূর্বাঞ্চল জোসেফ কলোনিতে দাঙ্গা শুরু হয়। পুলিশ জানায়, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাওয়ান মাসিহকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর খ্রিষ্টান সম্প্রদায়ের বহু মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। পাঞ্জাব প্রদেশের সরকারের মুখপাত্র পারভেজ রশিদ বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করা হবে। এএফপি।