লিংকন ও লুথার কিংয়ের বাইবেল নিয়ে শপথ নেবেন ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক দুটি বাইবেল নিয়ে চলতি মাসের শেষ নাগাদ নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইবেল দুটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ও কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের স্মৃতিবিজড়িত।প্রেসিডেন্ট ওবামার আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। এর আগের দিন তিনি স্ত্রী মিশেল ওবামার পরিবারের ব্যবহার করা বাইবেল নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে শপথ নেবেন।প্রেসিডেন্সিয়াল ইনোগিউরেশন কমিটি (পিআইসি) জানিয়েছে, লিংকনের ব্যবহূত যে বাইবেল নিয়ে ওবামা ওই দিন শপথ নেবেন, সেটি নিয়ে ২০০৯ সালেও শপথ নেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ১৮৬১ সালের পর প্রেসিডেন্ট লিংকনের বাইবেল নিয়ে ২০০৯ সালে শপথ নেন। পিটিআই।