লিঙ্গপরিচয় প্রশ্নে অস্ট্রেলিয়ার নতুন নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাপ্তরিক নথিপত্রে নারী কিংবা পুরুষ হিসেবে স্বীকৃতির বাইরে ‘অনির্ধারিত বা মধ্যম’ এমন লিঙ্গের অধিকারী বলে পরিচিত ব্যক্তিদের মর্যাদা প্রশ্নে একটি নতুন নীতি গ্রহণ করেছে অস্ট্রেলিয়া। লিঙ্গবৈচিত্র্যকে আরও বেশি স্বীকৃতি দেওয়ার ক্রমবর্ধমান বৈশ্বিক প্রবণতায় সাড়া দিয়ে দেশটি এ উদ্যোগ নিল।অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস বলেন, নতুন এই জাতীয় নির্দেশনা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এ ব্যবস্থার ফলে সরকারি দপ্তরের নথিতে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের রেকর্ডে লিঙ্গসংক্রান্ত পরিচিতি অন্তর্ভুক্ত বা পরিবর্তন করা সহজতর হবে।নতুন নির্দেশনার আলোকে একজন ব্যক্তির ১. পুরুষ, নারী ও অনির্ধারিত ২. মধ্যম বা ৩. নির্দিষ্ট লিঙ্গের নয়—এই তিনটি বিকল্প পরিচয় বেছে নেওয়ার সুযোগ থাকবে। অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘একজন ব্যক্তি তাঁর জন্মের সময় কিংবা শৈশবে যে লিঙ্গের অধিকারী ছিলেন, সেটির স্বীকৃতি দেওয়ার চেয়ে তিনি আসলে যে লিঙ্গের অধিকারী বা সমাজে যে লিঙ্গের অধিকারী বলে পরিচিত বা যদি অনির্ধারিত লিঙ্গের অধিকারী হয়ে থাকেন, সে বিষয়টিকেই আমরা নির্দেশনায় স্বীকৃতি দিচ্ছি।’লিঙ্গসংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে একটি জাতীয় নির্দেশনা অনুসরণের বিষয় বিবেচনা করতে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন সরকারের কাছে সুপারিশ করেছিল। এএফপি।