লিবিকে মার্কিন আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহভাজন আবু আনাস আল-লিবিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে। লিবিয়ার এ জঙ্গি নেতাকে ত্রিপোলিতে ৫ অক্টোবর পরিচালিত মার্কিন অভিযানে গ্রেপ্তার করা হয়।
আদালতে লিবির পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। লিবি পূর্ব আফ্রিকায় ১৯৯৮ সালে একাধিক মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
লিবিকে আগেও একবার মার্কিন আদালতে হাজির করা হলে তিনি বলেছিলেন, আইনজীবী নিয়োগের সামর্থ্য তাঁর নেই। তাই লিবিয়া সরকার তাঁর বর্তমান আইনজীবী বার্নার্ড ক্লিনম্যানকে নিযুক্ত করেছে। ক্লিনম্যান বলেছেন, মামলার প্রস্তুতির জন্য তিনি অন্তত ছয় মাস সময় চান। এএফপি, বিবিসি ও রয়টার্স।