লিবিয়া গাদ্দাফির সেনাদের ক্ষমা করতে প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থক সেনাদের ক্ষমা করতে প্রস্তুত দেশটির নতুন শাসক। গতকাল শনিবার দেশটির জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল এ কথা বলেছেন। রাজধানী ত্রিপোলিতে এনটিসি আয়োজিত জাতীয় পুনর্মিলনী সম্মেলনের উদ্বোধন করে মুস্তফা বলেন, ‘লিবিয়ায় আমরা সবকিছুই সয়ে নিতে পারি। লিবিয়া সবার জন্য।’ তিনি বলেন, ‘অত্যাচারী শাসকের সেনাবাহিনী আমাদের শহর ও গ্রামে যা কিছু করুক না কেন, আমাদের ভাইয়েরাই তো গাদ্দাফির সেনা হিসেবে বিদ্রোহীদের বিপক্ষে লড়াই করেছিলেন। আমরা তাঁদের ক্ষমা করতে প্রস্তুত।’মুস্তফার বক্তব্য সমর্থন করেন লিবিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদেল রহিম আল-কিব। এএফপি।