লিবিয়ার প্রধানমন্ত্রী মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের কয়েক ঘণ্টা পর ছাড়া পেয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জাইদান। সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে জাইদানকে অপহরণ করে একদল বন্দুকধারী। তিনি ওই হোটেলটিতে থাকতেন।