লিবিয়ায় আজ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আজ শনিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ইসলামপন্থীরা জয়ী হতে পারে। তবে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে নেতৃত্ব দেওয়া উদারপন্থীরা নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।১০০টির বেশি রাজনৈতিক দল এই সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে। দীর্ঘদিন ধরে এ দেশে গণতন্ত্র ছিল না। নির্বাচনের তেমন কোনো প্রযুক্তি নেই। ফলে জেনারেল ন্যাশনাল কংগ্রেসে কারা জয়ী হতে পারে, তা আগাম অনুমান করা বেশ কঠিন।তবে যুদ্ধকালীন লিবিয়ার প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নেতৃত্বাধীন লিবারেল অ্যালায়েন্স অব ন্যাশনাল ফোর্সেসসহ তিনটি দলের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।