লিবিয়ায় গুলিতে উপশিল্পমন্ত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার উপশিল্পমন্ত্রী হাসান-আল দ্রৌই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী ত্রিপোলির পূর্বদিকে অবস্থিত নিজ জন্ম-শহর সির্তে সফরকালে অজ্ঞাত বন্ধুকধারীদের গুলিতে দ্রৌই নিহত হন।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শহরের কেন্দ্রস্থলে একটি বিপণিবিতানের কাছে দ্রোইকে লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা বৃষ্টির মতো গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন।
২০১১ সালের অক্টোবরে এই সির্তে শহরেই লিবিয়ার সাবেক সেনাশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ধরা পড়ে নিহত হন।
গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন দ্রৌই।