লিবিয়ায় গুলিতে জেনারেল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গত শুক্রবার বন্দুকধারীদের হামলায় দেশটির সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।নিহত জেনারেল মোহাম্মদ হাদিয়া আল-ফেইতুরির ছেলে জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর বাবাকে বহনকারী গাড়ির গতিরোধ করে একদল বন্দুকধারী। পরে তারা তাঁকে গুলি করে হত্যা করে। বিবিসি।