লিবিয়ায় নিরাপত্তা হেফাজতে সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় একজন সাবেক রাষ্ট্রদূত মিলিশিয়াদের নিরাপত্তা হেফাজতে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ১৯ জানুয়ারি ত্রিপোলিভিত্তিক মিলিশিয়ারা জিনতান শহর থেকে ফ্রান্সে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ওমর ব্রেবেশকে আটক করে। আটকের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে উল্লেখ করা হয়, তাঁর ‘শরীরে বেশ কিছু জখম ও পাঁজরের কয়েকটি হাড় ভাঙা’ ছিল।বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ব্রেবেশের লাশের ছবিতে শরীরের কাটা দাগ ও পায়ের নখ উপড়ে ফেলা পরিষ্কার বোঝা গেছে। এএফপি।