লিবিয়ায় পার্লামেন্ট নির্বাচন ৭ জুলাই পর্যন্ত মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায়চলতি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন আগামী ৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।‘যৌক্তিক ও কৌশলগত’ কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে উল্লেখ করে লিবিয়ার নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট নুরি আল-আব্বার জানান, ‘৭ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’নিরাপত্তা কর্মকর্তারা জানান, কুফরা শহরের একটি পুলিশ ফাঁড়িতে স্থানীয় তৌবু উপজাতীয় যোদ্ধাদের হামলার জের ধরে গত শনিবার সংঘর্ষের শুরু হয়। উপজাতীয় যোদ্ধারা নিকটবর্তী একটি নিরাপত্তা ভবনে হামলা চালান। এ ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। নিহত ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।