লিবিয়ায় পার্লামেন্টে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পার্লামেন্টে গত রোববার বন্দুকধারীরা হামলা চালিয়েছে৷ এ সময় তারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানায়৷ একই সঙ্গে সেনাবাহিনী থেকে চলে যাওয়া একজন জেনারেলের প্রতি আনুগত্য প্রকাশের কথা জানিয়েছে তারা৷কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়৷ এ সময় অন্তত দুই ব্যক্তি নিহত ও ৫৫ জন আহত হয়৷ বন্দুকধারীরা পার্লামেন্ট থেকে অন্তত ১০ জনকে অপহরণ করে নিয়ে যায়৷প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর সশস্ত্র স্থানীয় বাসিন্দারা পার্লামেন্ট অভিমুখী সড়ক আটকে দেন৷ তবে তঁাদের পরিচয় বা কোনো গোষ্ঠীর সঙ্গে তঁাদের যোগসূত্র রয়েছে, তা জানা যায়নি৷ গণমাধ্যমের খবরে বলা হয়, হামলার পর পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে৷ বন্দুকধারীরা হামলা চালিয়ে ভবন থেকে বেরিয়ে যায় এবং এরপর রাজধানী ত্রিপোিলজুড়ে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে৷ তবে পার্লামেন্ট এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে৷খবরে আরও বলা হয়, হামলার পর রোববার গভীর রাত পর্যন্ত ত্রিপোলির বিমানবন্দর সড়কে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ ওই এলাকা ইসলামপন্থী-গোষ্ঠীগুলোর ঘোরবিরোধী জিনতান অঞ্চলের একটি ব্রিগেডের নিয়ন্ত্রণাধীন৷ ধারণা করা হচ্ছে, জিনতানের সশস্ত্র গোষ্ঠীই পার্লামেন্টে হামলা চালিয়ে পরে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছে৷
লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে যুদ্ধ শেষ হওয়ার পর রাজধানী ত্রিপোলিতে বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কয়েকবার ভয়াবহ লড়াইয়ের ঘটনা ঘটে৷ রোববার সে রকমই লড়াই হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
হামলায় কারা জড়িত তাদের বিষয়টি স্পষ্ট না হলেও সেনাবাহিনীর সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুগতরা বলেছেন, ‘কট্টরপন্থী ইসলামি দলগুলোর হাত থেকে লিবিয়াকে মুক্ত করার’ লক্ষ্যে তাঁর বাহিনী ও মিত্র মিলিশিয়ারা পার্লামেন্টে ওই হামলার পরিকল্পনা করেছিল৷ রয়টার্স৷