লিবিয়ায় ফরাসি দূতাবাসে গাড়ি বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গতকাল মঙ্গলবার ভোরে ফরাসি দূতাবাসে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে দুই ফরাসি নিরাপত্তারক্ষী আহত হন। হামলায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে দূতাবাস ভবনের ব্যাপক ক্ষতি ও এর সীমানাদেয়াল ধ্বংস হয়েছে। দূতাবাসের কাছে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িও ধ্বংস হয়েছে।লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজিজ এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত বিচারের মুখোমুখি করার দায়িত্ব ত্রিপোলির। ত্রিপোলির নিরাপত্তা বাহিনীর প্রধান মোহাম্মদ আল-শেরিফ বলেন, বিস্ফোরকভর্তি গাড়িটি দূতাবাসের বাইরে বিস্ফোরিত হয়। এটি আত্মঘাতী হামলা নয়। এএফপি ও রয়টার্স।