প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় বিচার হলে দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে অবশ্যই ফাঁসি দেওয়া হবে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাইফের পক্ষে নিযুক্ত আইনজীবী মেলিন্দা টেইলর গতকাল বুধবার আদালতকে এ কথা বলেন।আইনজীবী মেলিন্দা বলেন, লিবিয়ায় দোষী সাব্যস্ত হলে সাইফ আল-ইসলামকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে। কোথায় সাইফের বিচার হওয়া উচিত, তা নিয়ে আইসিসি ও ত্রিপোলির মধ্যে এক বিতর্কের প্রেক্ষাপটে বিচারকদের তিনি এ কথা বলেন। আইসিসি চাইছে হেগেই গাদ্দাফিপুত্রের বিচার হোক। এদিকে লিবিয়ার বর্তমান সরকার চাচ্ছে, নিজ দেশের মাটিতেই তাঁর বিচার হোক। এএফপি।