লিবিয়ায় মাজার গুঁড়িয়ে দিয়েছে ‘কট্টরপন্থীরা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একজন সুফি-সাধকের মাজার বুলডোজার দিয়ে আংশিক গুঁড়িয়ে দিয়েছে ‘কট্টর ইসলামপন্থীরা’। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আল-শাব আল দাহমানি মাজারে ওই হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।ত্রিপোলির স্থানীয় বাসিন্দারা জানায়, তারা বুলডোজার চালিয়ে আল-শাব আল দাহমানি মসজিদ ও সুফি-সাধকদের কবরের অংশবিশেষ গুঁড়িয়ে দিতে দেখেছে। আবদুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, সেখানে সালাফি মতবাদে বিশ্বাসীদের বড় একটি গোষ্ঠী রয়েছে। তাদের কাছেই বুলডোজার ছিল। ঘটনার সময় কিছু সামরিক পুলিশও উপস্থিত ছিল। তারা প্রতিরোধ করার চেয়ে বরং ভাঙার কার্যক্রম তত্ত্বাবধান করে বলে তিনি অভিযোগ করেন।লিবিয়ার উপপ্রধানমন্ত্রী মুস্তাফা আবুশাকুর হামলার নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় বলেন, জড়িত ব্যক্তিদের ধরা হবে। বিবিসি।