লিলিপুট বই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিশক্তি যতই ভালো হোক না কেন, এ বই খালি চোখে পড়তে পারবে না কেউ। পড়তে গেলে লাগবে শক্তিশালী আতশি কাচ।বইগুলোর গড় আয়তন বুড়ো আঙুলের ওপরের অংশের সমান। গজ ফিতায় দৈর্ঘ্য-প্রস্থে এক ইঞ্চির চেয়েও বেশ ছোট। যুক্তরাজ্যে এমন ১৬টি বই নিলামে তোলা হয়েছে। বইগুলো পাওয়া গেছে একটি পুরোনো বাড়ি পরিষ্কার করার সময়।বইগুলোর মধ্যে বাইবেল ও গ্যালিভার ট্রাভেলসও আছে। বেশির ভাগ বই পনেরো শতকের। নিলামদাতারা আশা করছেন, বেশ ভালো দামেই এগুলোর কাটতি হবে। শুধু আকারে ছোট হওয়ার জন্য নয়, বইগুলোর বড় বৈশিষ্ট্য হলো সঠিক আকারের মূল বইয়ের সবই আছে এই লিলিপুট বইগুলোতে। একেবারে বর্ণে বর্ণে হুবহু এক। টেলিগ্রাফ।