লুইস আর্মস্ট্রংয়ের দুর্লভ অ্যালবাম প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জ্যাজ সংগীতের বিখ্যাত যন্ত্রশিল্পী লুইস আর্মস্ট্রংয়ের সর্বশেষ সরাসরি অনুষ্ঠানগুলোর একটির রেকর্ড সাধারণের জন্য প্রকাশিত হয়েছে। চিকিৎসকদের নিষেধ উপেক্ষা করে আর্মস্ট্রং ১৯৭১ সালের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসি ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পেট বাজিয়েছিলেন। মাত্র পাঁচ মাস পরই মৃত্যু হয় ‘হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ খ্যাত এই শিল্পীর।অসুস্থতা সত্ত্বেও ন্যাশনাল প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে আর্মস্ট্রং বাজিয়েছিলেন পাঁচটি গান। সেই গানগুলোর একটি বিরল এলপি রেকর্ড পেয়ে তা থেকে সিডি প্রকাশ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট চার দশক আগে সেই অনুষ্ঠানটি উপস্থাপন করেছিলেন। এতে উপস্থিত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হয়েছিল অনুষ্ঠানে পরিবেশিত গানের ভিনাইল রেকর্ড। বিবিসি।