লেখকের বিরুদ্ধে মামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আলাস্কার সাবেক গভর্নর এবং ২০০৮ সালের রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন তাঁকে নিয়ে লেখা বইয়ের লেখক ও প্রকাশকের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। পেলিনের মতে, বইটি মিথ্যা ও গুজবে ভরা।বর্ষীয়ান রাজনৈতিক লেখক জো ম্যাকগিনিসের লেখা দ্য রৌগ: সার্চিং ফর দ্য রিয়েল সারাহ পেলিন বইটি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে।পেলিনের আইনজীবী চিঠিতে বলেন, ২০০৮ সালের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পেলিনের মানহানির অভিযোগে ম্যাকগিনিস ও ক্রাউন পাবলিশিংয়ের বিরুদ্ধে মামলা করা হতে পারে। ক্রাউন পাবলিশিংয়ের মালিক জার্মানভিত্তিক গণমাধ্যমপ্রতিষ্ঠান বার্টেলসম্যান এজি। রয়টার্স।