লেননের চিঠি পাঁচ লাখ ডলারে বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটলসখ্যাত জনপ্রিয় গায়ক জন লেননের কয়েকটি চিঠি পাঁচ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। চিঠিগুলো একটি ব্রিটিশ বই কোম্পানির কাছে হস্তান্তর করেছেন লেননের বিধবা স্ত্রী ইয়োকো ওনো। কন্টাক্ট মিউজিক ডট কমের খবরে বলা হয়েছে, মেধাস্বত্ব আইন অনুসারে অমূল্য এই চিঠিগুলোর মালিক এখন অরিয়ন বুকস। তারা ২০১২ সালে চিঠিগুলো প্রকাশ করবে। ওরিয়ন বুকসের অ্যালান স্যামসন বলেন, মজাদার, কষ্টকর ও মানবিক আবেদনসংবলিত চিঠিগুলোতে চমৎকার ছবি আঁকা আছে। ১৯৪০ সালের ৯ অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন বিটলসের কিংবদন্তিতুল্য এই গায়ক। টাইমস অব ইন্ডিয়া।