লেবাননকে নিরপেক্ষ থাকতে হবে: মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধের ব্যাপারে ঘোষিত নিরপেক্ষতা বজায় রাখতে লেবানিজ নেতাদের অবশ্যই আরও দৃঢ় হতে হবে। সিরিয়া সীমান্তের বাইরে এ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত বুধবার এক প্রতিবেদনে বান কি মুন বলেন, ‘সিরিয়া সংঘাতের কোনো কোনো ক্ষেত্রে লেবাননের কোনো কোনো শক্তির জড়িত থাকার যে খবর পাওয়া যাচ্ছে, তা সংঘাত থেকে লেবাননের দূরে থাকার নীতির পরিপন্থী।’সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তিন লাখেরও বেশি সিরীয় নাগরিক লেবাননে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। সিরিয়ায় দীর্ঘ ২৩ মাসের সংঘাতের ঘটনায় লেবানন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।সিরিয়ায় লেবাননের নাগরিক এবং সিরিয়ার অভ্যন্তরে যুদ্ধরত হিজবুল্লাহর সদস্যের আবারও নিহত হওয়ার খবরে জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। বান বলেন, ‘এ ঘটনায় লেবাননের জড়িত থাকার বিপদ এবং অব্যাহত অস্ত্রোপচারের বিষয়টি স্পষ্ট। আমি লেবাননের সব রাজনৈতিক নেতাকে সিরিয়ার সংঘাতের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ৩০ নভেম্বর সিরিয়ার সীমান্তবর্তী শহর তাল কালাখে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানে নিহত ১৭ জনের মধ্যে ১৩ জনই লেবাননের নাগরিক। এএফপি।