লেবার এমপি বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলবিরোধী মন্তব্যের কারণে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি নাজ শাহকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। ব্র্যাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ শাহ এমপি হওয়ার আগে ২০১৪ সালে ফেসবুকে ইসরায়েলবিরোধী কয়েকটি মন্তব্য করেছিলেন। এর মধ্যে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার পরামর্শ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে নাজের দলের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ওই এমপিকে বরখাস্ত করার জন্য বিরোধী দল লেবার পার্টির প্রতি আহ্বান জানান। নাজ শাহ ওই ইসরায়েলবিরোধী মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, ২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রচণ্ড আবেগের বশবর্তী হয়ে তিনি ওই পোস্টগুলো দিয়েছিলেন। এপি