লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বিয়ে করতে যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড দীর্ঘদিনের সঙ্গিনী ও তাঁরই দুই সন্তানের মা জাস্টিন থর্নটনকে বিয়ে করতে যাচ্ছেন। ২৭ মে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমকে মিলিব্যান্ড ও থর্নটন তাঁদের এ সিদ্ধান্তের কথা জানান।বিয়ে ছাড়াই সংসার পাতা ও দুই সন্তানের জনক হওয়ায় এড মিলিব্যান্ড যুক্তরাজ্যের ডানপন্থী প্রচার মাধ্যমগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। মিলিব্যান্ড লন্ডনে তাঁর নিজ বাসভবনের বাইরে ডোনকাস্টার ফ্রি প্রেস পত্রিকাকে বলেন, থর্নটন ও তিনি এখন ৪০ বছরে পা দিয়েছেন। দুজনের বিয়ে করার এটাই উপযুক্ত সময়। তিনি আরও বলেন, ‘থর্নটনের গর্ভে আমার দুটি ছেলে হয়েছে। ইতিমধ্যে আমরা পরস্পরকে ভালোভাবে জেনে গেছি। থর্নটন সুন্দরী, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। সব মিলিয়ে সঙ্গী হিসেবে চমৎকার।’এএফপি।