প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন সাদিক খান। পাকিস্তানি বংশোদ্ভূত এই নেতা সাবেক মন্ত্রী টেসা জাওয়েলসহ পাঁচ প্রতিদ্বন্দ্বীকে হারান। গতকাল শুক্রবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে পঞ্চম দফা ভোটে সাদিক পান ৫৮ দশমিক ৯ শতাংশ ভোট। টেসা জাওয়েলের ভোট ৪১ দশমিক ১ শতাংশ। মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পর সাদিক বলেন, বিজয়ী হলে তাঁর প্রধান দায়িত্ব হবে লন্ডনের আবাসন-সমস্যা দূর করা। ৪৫ বছর বয়সী সাদিক খানের জন্ম লন্ডনে। তাঁর বাবা ছিলেন বাসচালক।
বিবিসি