লেভসন তদন্তে সাক্ষ্য দিলেন গর্ডন ব্রাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমের নৈতিকতা ও কাজের ধরন যাচাইসংক্রান্ত তদন্তে বিচারপতি লেভসনের কাছে গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন। ফোনে আড়িপাতা কেলেঙ্কারির পর ‘লেভসন তদন্ত’ শুরু হয়।সাক্ষ্যে গর্ডন ব্রাউন বলেন, সততা না থাকলে সংবাদমাধ্যমের মানের পরিবর্তন হবে না। তাঁর ছেলে ফ্রেজার ব্রাউনের সিস্টিক ফাইব্রসিস অসুখের বিস্তারিত বিবরণ বিনা অনুমতিতে ২০০৬ সালে ছেপে দিয়েছিল দৈনিক দ্য সান। ফ্রেজারের চিকিৎসার বিভিন্ন তথ্য সংবাদমাধ্যমকে দিয়েছিলেন স্বাস্থ্যসেবাদানকারী সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একজন কর্মী। এ ঘটনায় এনএইচএসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। দ্য সান পত্রিকার তৎকালীন সম্পাদক রেবেকা ব্রুকস সাক্ষ্য দেওয়ার সময় দাবি করেন, ব্রাউন পরিবারের সম্মতি নিয়েই তাঁদের ছেলের অসুখের খবর প্রকাশ করা হয়। বিবিসি।