লোকসভায় প্রিয়াঙ্কাপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইহান ভদ্র
রাইহান ভদ্র

নেহরু-গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্ম হিসেবে ভারতের লোকসভায় পা দিল কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর নাতি তথা মেয়ে প্রিয়াঙ্কা ভদ্রের ছেলে রাইহান ভদ্র।রাইহানের বয়স এখন ১৩। গত বুধবার রাইহান তিন বন্ধুকে নিয়ে লোকসভার অধিবেশন দেখতে যায়। দর্শক গ্যালারিতে বসে নিবিষ্ট মনে সংসদ অধিবেশন দেখে।উপভোগ করে সাংসদদের বিতর্ক।পরে রাইহান সাংবাদিকদের জানায়, সংসদ অধিবেশন কীভাবে চলে, তা দেখতেই সে লোকসভায় এসেছে। অধিবেশন কেমন লেগেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সে জানায়, খুব ভালো লেগেছে।রাইহান লোকসভায় তার নানি সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করে।