লোকসভায় রাহুল নয়, কংগ্রেসের নেতৃত্বে খাড়গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভায় বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে দেখা যাবে না দলটির সহসভাপতি রাহুল গান্ধীকে৷ গতকাল সোমবার এক আকস্মিক পদক্ষেপে নেতৃত্বের এ আসনে চেয়ারপারসন সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেন৷ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের৷
মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের কর্ণাটক অঙ্গরাজ্যের একজন জ্যেষ্ঠ নেতা৷ দলিত সম্প্রদায়ের এই নেতা দ্বিতীয়বারের মতো এবার গুলবার্গ থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন৷ নির্বাচনে কংগ্রেসের চরম ভরাডুবির পর পার্লামেন্টে কে বিরোধী দলের নেতা হবেন, তা
নিয়ে কংগ্রেসের ভেতরে টানাহেঁচড়া শুরু হয়৷ সোনিয়া ও রাহুল—এ দুজনের কেউই এ দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না৷
অবশেষে নেতৃত্বের দৌড়ে প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথকে টপকে স্থানটি দখল করে নেন খাড়গে৷ এখন লোকসভায় কংগ্রেসের ৪৪ সদস্যের বিরোধী দলের নেতৃত্ব দেবেন তিনি৷