লোকসভায় শিক্ষিত কমেছে, আসামির সংখ্যা বেড়েছে
নরেন্দ্র মোদির নির্বাচনের আগে দুর্নীতি দমন এবং দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ অথচ সদ্য সমাপ্ত ১৬তম লোকসভায় নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের (এমপি) মধ্যে গুরুতর ফৌজদারি মামলার অনেক আসামি নির্বাচিত হয়েছেন৷ একই সঙ্গে আগের পার্লামেন্টের চেয়ে শিিক্ষতের হার কমেছে৷ভারতের পিআরএস লেজিসলেটিভ রিসার্চ ও কয়েকটি সংস্থার গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে৷বর্তমান ১৬তম লোকসভার সদস্যদের মধ্যে ৭৫ শতাংশ স্নাতক ডিগ্রিধারী রয়েছেন৷ আগের লোকসভায় এমন শিক্ষিতের হার ছিল ৭৯ শতাংশ৷ আর এসএসসি পাস পার্লামেন্ট সদস্যের সংখ্যা ১৭ থেকে কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে৷বর্তমান লোকসভায় অপরাধের অভিযোগ রয়েছে, এমন পার্লামেন্ট সদস্য রয়েছেন ৩৪ শতাংশ৷ এটি গতবারের চেয়ে চার শতাংশ বেশি৷ আর সদস্যদের ২১ শতাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে৷ পিটিআই৷