লৈঙ্গিক সমতা থাকবে ট্রুডোর মন্ত্রিসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো

কানাডায় নতুন মন্ত্রিসভার ঘোষণা আসতে আরও দুদিন বাকি। এরই মধ্যে চলছে জল্পনাকল্পনা। নতুন মন্ত্রিসভায় নারী-পুরুষের সমতা রাখবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ৪ নভেম্বর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি, গঠন করবেন মন্ত্রিসভা।
বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের মন্ত্রিসভা ছিল ৩৯ সদস্যবিশিষ্ট। কিন্তু ট্রুডোর মন্ত্রিসভা ২৮ থেকে ৩০ সদস্যের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ঘোষণা আসার আগেই সমালোচকেরা বলছেন, জাস্টিন ট্রুডো মন্ত্রী নির্বাচনে মেধার চেয়ে লৈঙ্গিক ও আঞ্চলিক বিষয়কেই প্রাধান্য দিচ্ছেন।
গত ১৯ অক্টোবর সাধারণ নির্বাচনে স্টিফেন হারপারকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। তাঁর বাবা পিয়েরে ট্রুডো ছিলেন দেশটির জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং অনেকের মতে আধুনিক কানাডার জনক। ফলে ছেলে জাস্টিন ট্রুডোর কাছে সমর্থকদের প্রত্যাশাটাও যেন একটু বেশি। হাফিংটন পোস্ট।