লোকপাল বিল নিয়ে সরকার বিশ্বাসঘাতকতা করেছে: আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী আন্না হাজারে গতকাল শুক্রবার বলেছেন, দুর্নীতিবিরোধী কঠোর লোকপাল বিলের প্রশ্নে সরকার বিশ্বাসঘাতকতা করেছে। তাই সরকারের ওপর তাঁর পুরোপুরি আস্থা নেই।ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকপাল বিলের ওপর সংশোধনী আনার এক দিন পর আন্না হাজারে এসব কথা বলেন। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাজারে বলেন, ‘প্রয়োজন হলে দুর্নীতিবিরোধী কঠোর লোকপাল বিল পাস ও এর বাস্তবায়নের দাবিতে আমি আবারও রামলীলা ময়দানে কর্মসূচি শুরু করব।’ নির্বাচন কমিশনের মতো সিবিআই ও সিভিসিকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তরের দাবি জানিয়ে হাজারে বলেন, ‘সিবিআই ও সিভিসির ওপর সরকারের নিয়ন্ত্রণ অব্যাহত থাকলে দুর্নীতি বাড়তেই থাকবে।’গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিতর্কিত লোকপাল বিলের ওপর সংশোধনী আনা হয়। সেই সঙ্গে রাজ্যগুলোতে লোকয়ুকতাস প্রতিষ্ঠা এবং সরকারি কর্মচারীদের বিচারের অনুমতি দিতে ন্যায়পালের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে লোকপাল বিল থেকে পৃথক করা হয়। রাজ্যসভা সিলেক্ট কমিটির ১৬টি সুপারিশের মধ্যে ১৪টিই গ্রহণ করেছে মন্ত্রিসভা। রাজনৈতিক দলগুলোর চরম মতবিরোধের মধ্যেই গত বছরের মে মাসে এ কমিটি গঠিত হয়। দ্য হিন্দু।