লোকপাল বিল পাস না হলে কংগ্রেসবিরোধী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে বলেছেন, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না হলে আসন্ন প্রাদেশিক নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে প্রচারণা চালাবেন তিনি।পুনে থেকে ৫০ কিলোমিটার দূরে আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন আন্না হাজারে। এ সময় তিনি বলেন, হরিয়ানার হিসার আসনে লোকসভার উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানাবেন। কেননা কংগ্রেস ইচ্ছাকৃতভাবে লোকপাল বিল পাস করছে না। আগামী ১৮ অক্টোবর ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।আন্না বলেন, ‘পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যদি লোকপাল বিল পাস না হয়, তাহলে আগামী বছর পাঁচ রাজ্যে নির্বাচনের আগে আমি কংগ্রেসের বিপক্ষে প্রচারণা চালাব। কংগ্রেসকে ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাব।’আন্না জানান, আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর তিনি উত্তর প্রদেশ, উত্তরখন্ড, পাঞ্জাব, গোয়া ও মনিপুর সফর করবেন। আগামী বছর এই পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।আন্না জানান, লোকপাল বিল পাস না হলে উত্তর প্রদেশে নির্বাচন শুরুর তিন দিন আগে থেকে লক্ষ্নৌতে অনশন শুরু করবেন। টাইমস অব ইন্ডিয়া।