লোকপালকে ‘ক্ষমতাহীন খালি বাক্স’ বানানো হচ্ছে: টিম আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকপাল বিলকে ‘ক্ষমতাহীন খালি বাক্স’ বানিয়ে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছে টিম আন্না। সিটিজেন চার্টার এবং নিম্ন শ্রেণীর আমলাদের লোকপালের বিচারের এখতিয়ারের বাইরে রাখা-সংক্রান্ত সরকারের প্রস্তাবে বিস্ময় প্রকাশ করে টিম আন্না গতকাল সোমবার একটি বিবৃতি দিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার সিবিআই, বিচারব্যবস্থা, সিটিজেন চার্টার, সি এবং ডি গ্রুপের কর্মচারীদের লোকপালের বিচারের এখতিয়ারের বাইরে রাখার প্রস্তাব করেছে। এটা কি লোকপালকে ক্ষমতা ও কর্মহীন খালি বাক্স বানিয়ে ফেলার শামিল নয়?’ সরকারের বর্তমান পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে বিবৃতিতে টিম আন্না জানায়, সরকার সিটিজেন চার্টার এবং নিম্ন শ্রেণীর আমলাদের লোকপালের বিচারের এখতিয়ারের বাইরে রাখার যে প্রস্তাব করেছে, তা পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক। এটা লোকপালকে দুর্বল ও অকার্যকর করে দেবে। পিটিআই।