লোকপালের আওতায় নেই নিম্নপদস্থ আমলারা হতাশ টিম আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের স্থায়ী কমিটি লোকপাল বিলের খসড়া থেকে নিম্নপদস্থ আমলা ও সিবিআইয়ের তদন্ত শাখাকে বাদ দেওয়ায় হতাশা ব্যক্ত করেছে টিম আন্না। তবে তারা খসড়া লোকপালের আওতায় বেসরকারি এনজিও ও গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে।স্থায়ী কমিটির খসড়া প্রতিবেদনের প্রতিক্রিয়ায় টিম আন্নার কর্মী অরবিন্দ কেজরিওয়াল গতকাল মঙ্গলবার সরকারকে পার্লামেন্টারি প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেন। ওই প্রস্তাবে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে গত ২৮ আগস্ট অনশন ভঙ্গ করেন। কেজরিওয়াল আশা করছেন, লোকপাল বিল প্রণয়নের ক্ষেত্রে ওই প্রস্তাবকে শ্রদ্ধা করা হবে।কেজরিওয়াল বলেন, যখন আন্না তাঁর অনশন ভঙ্গ করেন, তখন পার্লামেন্ট প্রস্তাবটিতে সম্মত হয়েছিল। ওই প্রস্তাবে নিম্নপদস্থ আমলা ও নাগরিক সনদের কথা স্পষ্টভাবে বলা আছে। তিনি বলেন, সি ও ডি শ্রেণীর কর্মচারীরা অনেক দুর্নীতির জন্য দায়ী। আর এসব দুর্নীতির শিকার সাধারণ জনগণ। দুর্নীতিবিরোধী সংস্থার আওতা থেকে তাদের বাদ দিলে তা হবে অর্থহীন।আরেক কর্মী কিরণ বেদি বলেন, ‘স্থায়ী কমিটির খসড়ায় প্রতিশ্রুতির চিত্র ফুটে ওঠেনি। আমরা আবারও গণ-আন্দোলনের ডাক দেব।’কেজরিওয়াল জানান, ‘গণমাধ্যম ও এনজিওতে প্রচুর দুর্নীতি হচ্ছে, সে ব্যাপারে আমরা একমত। কিন্তু লোকপাল গঠিত হবে দুর্নীতি দমন আইনের সংজ্ঞানুযায়ী।’টিম আন্নার এই কর্মী বলেন, ‘এনজিওগুলো দেখভালের জন্য রেজিস্ট্রার অব সোসাইটি অ্যান্ড ট্রাস্ট অ্যাক্ট রয়েছে। এটাকে শক্তিশালী করা প্রয়োজন। তবে আমাদের দাবি, সরকারের অর্থায়নে পরিচালিত এনজিওগুলো যেন লোকপালের আওতায় আসে। আর গণমাধ্যমের জন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা উচিত।’ পিটিআই।