লোকপালের দাবিতে আবারও ধরনার ঘোষণা আন্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আন্না হাজারে গতকাল শুক্রবার বলেছেন, ২৫ মার্চ নয়াদিল্লির যন্তর-মন্তরে তিনি নতুন ধরনা শুরু করবেন এবং শক্তিশালী লোকপাল গঠনে সরকার ব্যর্থ হলে ২০১৪ সাল থেকে তিনি দেশজুড়ে বিক্ষোভ শুরু করবেন।গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে জানান, যেসব ব্যক্তি দুর্নীতির ঘটনা ফাঁস করে দেন, তাঁদের রক্ষার জন্যই তিনি যন্তর-মন্তরে ধরনা শুরু করছেন। কেননা, দুর্নীতির ঘটনা ফাঁস করার কারণে অনেককেই নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে।সরকার বর্তমানে যে লোকপাল বিল এনেছে, দুর্নীতি রোধের জন্য তা যথেষ্ট শক্তিশালী নয় বলে জানান আন্না হাজারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সর্বদলীয় বৈঠক ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। পিটিআই।