লোকসভা নির্বাচন ঘিরে অশান্ত হয়ে উঠছে দার্জিলিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দার্জিলিং আবার অশান্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের পাশ কাটিয়ে সেখানে প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ হয় জনমুক্তি। তারা দার্জিলিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। এতে তাদের ওপর পাল্টা ক্ষুব্ধ হন মমতা।
এই ঘটনার জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে দার্জিলিং। মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল দরজিকে পুরোনো মামলায় গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তা-ই নয়, গোর্খা লিগের প্রধান মদন তামাং খুনের মামলার আসামি জনমুক্তির সভাপতি বিমল গুরুং, তাঁর স্ত্রী আশা গুরুং ও মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।